Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি: মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন

মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশে কোনও আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করার প্রবণতা ছিল সরকারের।



প্রতিবেদনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর অবস্থানের প্রশংসা করা হয়েছে, বিশেষত আনসারুল্লাহ বাংলা টিম এবং নব্য জেএমবির বিরুদ্ধে।

২০২৩ সালে পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, অনলাইনে উগ্রবাদী কার্যক্রম একটি উদ্বেগজনক বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিসেম্বরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতারের বিষয়টি এতে উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ২০১৮ সালের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করেছে, যা সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সহায়ক হয়েছে।

সূত্র: মার্কিন পররাষ্ট্র দফতর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ